শিরোনাম

মাঠে নামার জন্য প্রস্তুত ‘কাটার মাস্টার’

নিউজ ডেস্ক : সেই নিউজিল্যান্ড সফর থেকে তার মাঠে নামা না নামা নিয়ে কম নাটক হয়নি। চিকিৎসকরা মাঠে নামার সার্টিফিকেট দিলেও তিনি নিজেই নিজেকে ফিট মনে করছিলেন না। যে কারণে যাওয়া হয়নি ভারত সফরে। তবে ঘরোয়া লংগার ভার্সনের ক্রিকেট লিগ বিসিএলে খেলছেন তিনি। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে এখন নিজেকে মাঠে নামার জন্য ফিট মনে করছেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান।

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, “ও এখন কোনো সমস্যার কথা বলছে না। ওর ফিটনেসেও অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয়, সে এখন টেস্টের জন্য পুরোপুরি ফিট। নতুন করে চোটে না পড়লে আশা করি শ্রীলঙ্কা সফরের যেতে পারবে সে। ”

প্রধান নির্বাচকের সঙ্গে একমত পোষণ করলেন মুস্তাফিজও। বললেন, “এখন কোনো সমস্যা নেই। ইনজুরিতে পড়ে ছয় মাস বাইরে ছিলাম। ছন্দে ফিরতে একটু সময় তো লাগেই। ”

বিসিএলের দুটি ম্যাচ খেলা মুস্তাফিজ তার প্রধান অস্ত্র ‘কাটার’ ব্যবহার করতে পেরেছেন সফলভাবেই। তবে কোনো চমক দেখাতে পারেননি। দুই ম্যাচে উইকেট পেয়েছেন মাত্র ৪টি। দুটি ম্যাচে তিনি যথাক্রমে ১৭ এবং ৩১ ওভার বোলিং করেছেন। এদিক দিয়ে লম্বা দৈর্ঘ্যের ম্যাচের জন্য তাকে প্রস্তুত বলেই মনে হচ্ছে। আজ বুধবার গ্রামের বাড়ি সাতক্ষীরা যাচ্ছেন ছুটি কাটাতে। পরিবারের সঙ্গে কিছু সময় কাটিয়ে শ্রীলঙ্কা সফরের স্কোয়াডে যোগ দেবেন বলে আশার করা হচ্ছে।

basic-bank

Be the first to comment on "মাঠে নামার জন্য প্রস্তুত ‘কাটার মাস্টার’"

Leave a comment

Your email address will not be published.


*