শিরোনাম

মোহাম্মদপুরে চাঁন মিয়া বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে ছাই

নিউজ ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মাসুদুর রহমান জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে গেছে। তবে, এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।

এর আগে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি রোডের চাঁন মিয়া হাউজিংয়ের এ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরের শিয়া মসজিদের পাশে চাঁন মিয়া হাউজিং বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানান, এই বস্তিতে তিন শতাধিক ঘর আছে। যেগুলো কাঠ ও টিন দিয়ে তৈরি। ঘরগুলো দোতলা ও তিনতলাবিশিষ্ট। বস্তির বাসিন্দা মনির দোতলা ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তার পাশের ঘরে থাকা জিসান। তিনি জানান, প্রথমে মনির ঘরেই আগুন দেখা গেছে। তার ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে।

তবে, অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা না গেলেও ফায়ার সার্ভিস সদস্যদের ধারণা, মশার কয়েল অথবা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। এদিকে, ঘরবাড়ি হারিয়ে আহাজারি করতে দেখা গেছে বস্তির বাসিন্দাদের। কেউ কেউ নাশকতার অভিযোগও তুলেছেন।

basic-bank

Be the first to comment on "মোহাম্মদপুরে চাঁন মিয়া বস্তির দেড় শতাধিক ঘর পুড়ে ছাই"

Leave a comment

Your email address will not be published.


*