শিরোনাম

ইব্রার হ্যাটট্রিকে ম্যানইউর জয়

নিউজ ডেস্ক : ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেড সেন্ট এতিয়ের বিপক্ষে সহজ জয় পেয়েছে। জ্লাতান ইব্রাহিমোভিচের হ্যাটট্রিকে ফরাসি ক্লাবটিকে ৩-০ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।
বৃহস্পতিবার ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে ম্যানইউ। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৫ মিনিটে দুর্দান্ত ফ্রি-কিকে গোল করে দলকে লিড এনে দেন ইব্রাহিমোভিচ। ম্যাচের ৩৩ মিনিটে ইব্রার বাড়ানো বলে গোলের সুযোগ পায় মাতা। তবে তার শট প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের গায়ে লাগলে হতাশ হয় স্বাগতিক সমর্থকরা।
বিরতি থেকে ফিরে প্রতিপক্ষের উপর আক্রমণের ধার বাড়িয়ে দেয় স্বাগতিকরা। ম্যাচের ৭৫ মিনিটে রাশফোর্ডের বাড়ানো বলে নিজের দ্বিতীয় গোলের সঙ্গে ব্যবধান দ্বিগুণ করেন ইব্রাহিমোভিচ। আর ৮৮ মিনিটে ইব্রাহিমোভিচকে ডি বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ম্যানইউ। আর তা থেকে গোল করে নিজের হ্যাটট্রিকের সঙ্গে সঙ্গে বড় জয় নিশ্চিত করেন ইব্রাহিমোভিচ।

basic-bank

Be the first to comment on "ইব্রার হ্যাটট্রিকে ম্যানইউর জয়"

Leave a comment

Your email address will not be published.


*