শিরোনাম

সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার

নিউজ ডেস্ক : সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাহমুদুর রহমান দেলোয়ারকে সুনামগঞ্জ শহরের ষোলঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহমুদুর রহমানের বিরুদ্ধে নাশকতাসহ ৪০টি জিআর মামলা রয়েছে। ওয়ারেন্টভুক্ত আসামি মাহমুদুর এতদিন পলাতক ছিলেন। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার বুড়িস্থল গ্রামের আব্দুর রউফের ছেলে।

সুনামগঞ্জ সদর থানার ওসি হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

basic-bank

Be the first to comment on "সিলেট মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি গ্রেপ্তার"

Leave a comment

Your email address will not be published.


*