শিরোনাম

মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্য জেলহাজতে

নিউজ ডেস্ক : পিরোজপুরের মঠবাড়িয়ায় যুবলীগকর্মী লিটন পণ্ডিত হত্যা মামলার এজাাহারভুক্ত আসামি বড়মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি নাসির হাওলাদার এবং গুলিশাখালী ইউনিয়ন পরিষদের সদস্য ও যুবলীগ নেতা জুনায়েদুর রহমান জুয়েলকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ রবিবার মঠবাড়িয়া জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই দুই জনপ্রতিনিধি ও যুবলীগ নেতা হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিচারক বেলাল হোসেন জামিন আবেদন নামঞ্জুর করে উভয়কে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান নাসির হাওলাদার উচ্চ আদালত থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে হাজির না হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

উল্লেখ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ২৫ জুলাই স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী লিটন পণ্ডিত নিহত হন। এ ঘটনায় নিহত যুবলীগকর্মীর ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

basic-bank

Be the first to comment on "মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যান ও সদস্য জেলহাজতে"

Leave a comment

Your email address will not be published.


*