শিরোনাম

অজিদের গুঁড়িয়ে দিয়ে সিরিজ শ্রীলঙ্কার

নিউজ ডেস্ক : দ্বিতীয় সারির দল নিয়ে বেশ বিপাকেই পড়েছেন অজি দলপতি অ্যরন ফিঞ্চ। টানা দ্বিতীয় ম্যাচ হেরে শ্রীলঙ্কাকে সিরিজ উপহার দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকল না। অজিদের ১৭৩ রানের জবাবে গুণারত্নের অপরাজিত ৮৪ রানের ইনিংসে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। অবশ্য কিছুটা নাটকীয়তাও হয়েছে তা অস্বীকার করার উপায় নেই। ২ উইকেটে জয়ের জন্য ম্যাচের শেষ বলটি পর্যন্ত অপেক্ষ করতে হয়েছে লঙ্কানদের। ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পর লঙ্কানদের লক্ষ্য এখন অজিদের হোয়াইটওয়াশ করা।

টসে হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া মাইকেল ক্লিঞ্জার ও হেনরিকসের ব্যাটে ভর করে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রানের বড় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। ভিক্টোরিয়ায় টস হেরে প্রথমে ব্যাট করতে নামা অজি অধিনায়ক অ্যারোন ফিঞ্চকে (১২) ফিরিয়ে প্রথম আঘাত হানেন বান্দারা। এরপর দ্বিতীয় উইকেটে ৪৫ রানের জুটিতে বিপদ সামাল দেন মাইকেল ক্লিঞ্জার ও বেন ডানক। এরপর তৃতীয় উইকেটে ক্লিঞ্জার ও ময়েজেস হেনরিক্সের ৫০ রানের জুটি গড়লে বড় সংগ্রহের পথে যায় অজিরা। হেনরিক্স অজিদের সর্বোচ্চ ৫৬ রান করেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান করেন ক্লিনজার।

জবাবে ব্যাট করতে নেমে ৫ রানেই আবারও ব্যর্থতার পরিচয় দিয়ে ফিরে যান লঙ্কান দলপতি উপুল থারাঙ্গা (৪)। দলীয় ২২ রানে ফিরেন দিকবীলা (১৪)। ৫ রানের ব্যবধানে কুশল মেন্ডিস (৫) ফিরলে মহাবিপদে পড়ে লঙ্কানরা। মুরনারবীরা এবং শ্রীবর্ধনা ফেরার পর ৬ষ্ঠ উইকেটে ৫২ রানের জুটি গড়েন কাপুগেদারা (৩২) এবং গুনারত্নে। জয়ের জন্য শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ১৪ রান। হাতে ৩ উইকেট। আন্দ্রে টাইয়ের করা প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে মাইকেল ক্লিঞ্জারের হাতে ক্যাচ দেন নুয়ান কুলাসেকারা। দ্বিতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান গুনারত্নে। তৃতীয় বলে ছক্কা হাঁকান তিনি। পরের বলে গুনারত্নে এক রান নিলে লাসিথ মালিঙ্গা আসেন স্ট্রাইকে। তখন দুই বলে প্রয়োজন ৩ রান। মালিঙ্গা বল নষ্ট করেননি। ওভারের পঞ্চম বলটা ঠেলে দিয়ে দ্রুতই এক রান নেন। শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে শ্রীলঙ্কাকে ২ উইকেটের রোমাঞ্চকর জয় এনে দেন গুনারত্নে।

basic-bank

Be the first to comment on "অজিদের গুঁড়িয়ে দিয়ে সিরিজ শ্রীলঙ্কার"

Leave a comment

Your email address will not be published.


*