শিরোনাম

জলবায়ু পরিবর্তনে উপকূল সুরক্ষায় গোলটেবিল বৈঠক

নিউজ ডেস্ক : জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ক্ষতিগ্রস্থ ও দরিদ্র পরিবারসমূহকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বিশেষ সহযোগিতার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। আজ রবিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বৈঠকে বলেন, উন্নত দেশগুলোর কাছ থেকে ন্যায্য ক্ষতিপূরণ আদায়ের পাশাপাশি দেশীয় অর্থায়নে ঝুঁকি মোকাবেলার কাজ শুরু করেছে সরকার। এই কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে সারাদেশে জনসচেতনতা বাড়াতে বেসরকারি সংস্থাগুলোকে উদ্যোগি হওয়ার আহবান জানান তিনি।

আগামীতে উপকূলীয় বাঁধের স্থায়িত্ব নিয়ে আশংকা প্রকাশ করেন ড. আইনুন নিশাত। তিনি বলেন, জলবায়ুর বিরুপ প্রভাবে ভবিষ্যতে ২০ ফুটের উপরে জ্বলোচ্ছাসের আশংকা রয়েছে। তাই দ্রুত ওই বাঁধগুলো ২০ ফুট উচু করার পদক্ষেপ নিতে হবে। তিনি বিদেশিদের দ্বারা পরিচালিত ডেল্টা কমিশন আদৌও কোন কাজে আসবে কিনা তা ভেবে দেখার অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে ড. হাছান মাহমুদ জলবায়ু পরিবর্তন এবং উপকূলীয় এলাকার সুরক্ষার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঝুঁকি মোকাবেলায় নানা পদক্ষেপ নেওয়া হলেও এক্ষেত্রে সমন্বয়ের যথেষ্ট অভাব রয়েছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের সুরক্ষায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে।

‘বর্ষাকালে সামুদ্রিক জোয়ারের প্লাবন থেকে রক্ষায় করণীয়’ শীর্ষক এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির সভাপতি ড. হাছান মাহমুদের সভাপতিত্বে বৈঠকে বক্তৃতা করেন পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস, শেখ মো. নূরুল হক, পঙ্কজ নাথ, দিদারুল আলম ও জেবুন্নেসা আফরোজ, পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত, উন্নয়ন ধারা ট্রাষ্টের আমিনুর রসুল বাবুল, কোস্ট ট্রাষ্টের রেজাউল করিম প্রমুখ।

basic-bank

Be the first to comment on "জলবায়ু পরিবর্তনে উপকূল সুরক্ষায় গোলটেবিল বৈঠক"

Leave a comment

Your email address will not be published.


*