শিরোনাম

৩৫তম বিসিএসের কোটা ৩৬তম-তে পূরণ

নিউজ ডেস্ক : ৩৫তম বিসিএস পরীক্ষায় বিভিন্ন ক্যাডারে মুক্তিযোদ্ধা, নারী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোটায় অপূরণ হওয়া সংরক্ষিত পদগুলোতে ৩৬তম বিসিএসের মাধ্যমে পূরণ করা যাবে। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে বিসিএসের প্রাধিকার কোটার অপূরণ হওয়া পদ সংরক্ষণের বিধান ৩৬তম বিসিএসের জন্য এককালীন শিথিল করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়।

সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আনসার ও মিড ওয়াইফারী পদগুলো পূরণের জন্য মুক্তিযোদ্ধা কোটা শিথিল করার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে অপূরণ হওয়া পদগুলো জাতীয় মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দিয়ে পূরণ করা হবে।

এ ছাড়াও সভায় শিশু (সংশোধন) আইন ২০০৭, প্রাণিকল্যাণ আইন, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (সংশোধন) আইন এবং বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র আইনের খসড়ার অনুমোদন দেওয়া হয়েছে।

basic-bank

Be the first to comment on "৩৫তম বিসিএসের কোটা ৩৬তম-তে পূরণ"

Leave a comment

Your email address will not be published.


*