শিরোনাম

অনুপস্থিত শিক্ষার্থীদের ওপর নজরদাড়ি বাড়ানোর নির্দেশ

নিউজ ডেস্ক : শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ওপর নজরদাড়ি বাড়াতে আইনশৃঙ্খথলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের একথা জানান কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

তিনি বলেন, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা শিক্ষার্থীদের ওপর নজরদাড়ি বাড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। শিল্পমন্ত্রী আরও বলেন, এখন জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট সফলতা অর্জন করেছে। জঙ্গিবাদ দমনের বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্তী আসাদুজ্জামান খাঁন কামাল, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্ট্রার আনিসুল ইসলাম মাহমুদ, নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিভাগের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "অনুপস্থিত শিক্ষার্থীদের ওপর নজরদাড়ি বাড়ানোর নির্দেশ"

Leave a comment

Your email address will not be published.


*