শিরোনাম

অব্যাহত থাকবে পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক : বাংলাদেশ আন্তজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম জানিয়েছেন, বাসচালক জামির হোসেন ও এবং সাভারে ট্রাকচাপা দিয়ে নারীকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া ট্রাকচালক মীর হোসেনের মুক্তি না পাওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে। মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টায় বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন, ”বুধবার সকাল থেকে পূর্ণদিবস চলবে এ ধর্মঘট। ”

এ সময় তিনি আরও বলেন, ”সংবাদপত্র, অ্যাম্বুলেন্সের মতো জরুরি গাড়ি ছাড়া কোনো রকম গাড়ি চলবে না, চালাতে দেব না। আমাদের দাবি-দাওয়া সম্পূর্ণ মেনে নিলে শ্রমিকরা গাড়ি চালাবেন। তার আগে নয়। ”

উল্লেখ্য, মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গত রবিবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেন শ্রমিকরা।

এরপর ঢাকার সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে গতকাল সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এরই প্রতিবাদে মঙ্গলবার থেকে পরিবহন শ্রমিকরা ধর্মঘটের ডাক দেন।

basic-bank

Be the first to comment on "অব্যাহত থাকবে পরিবহন ধর্মঘট"

Leave a comment

Your email address will not be published.


*