শিরোনাম

আজ মহিলা আওয়ামী লীগের সম্মেলন

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের অন্যতম সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন আজ। দীর্ঘ ১৪ বছর পর আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। আজ শনিবার বেলা ১১টায় রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

 

এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফকে সভাপতি ও ফজিলাতুন্নেসা ইন্দিরাকে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়। ২০০৯ সালে ফজিলাতুন্নেসা ইন্দিরা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মহিলা বিষয়ক সম্পাদক হলে পিনু খান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হন। বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও শীর্ষ দুই পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছে বর্তমান সিনিয়র সহ-সভাপতি সাফিয়া খাতুন, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম, প্রচার সম্পাদক শিরিন রোখসানা। তবে সংগঠনের নেতারা বলছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে সংগঠনের দায়িত্ব দেবেন সবাই তা মেনে নিবেন। সংগঠনটির সম্পাদকমন্ডলীর একাধিক সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, সারা দেশে মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল হওয়ায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা নেতৃত্বের পরিবর্তন চান।

 

মহিলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশরাফুন্নেসা মোশাররফ ও যুগ্ম আহ্বায়ক পিনু খান। গতকাল শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আশরাফুন্নেসা মোশাররফ সংগঠনটির কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ‘এই সম্মেলনের মধ্য দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে নারী অগ্রযাত্রার আরেকটি মাইলফলক রচিত হবে।’ সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, সহ-সভাপতি খালেদা খানম, ফরিদা রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা বেগম প্রমুখ।

 

 

 

basic-bank

Be the first to comment on "আজ মহিলা আওয়ামী লীগের সম্মেলন"

Leave a comment

Your email address will not be published.


*