নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ার চাচইধানাইড় গ্রামের জাকির হোসেনের জিরা খেতের জিরা গাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। চাচইধানাইড় ফকিরবাড়ির পশ্চিমপাশের মাঠে ৭৮ শতাংশ জমির জিরা গাছ মরে গেছে।
জাকির হোসেন জানান, চার মাস আগে ওই জমিতে ইরানি জিরা গাছ লাগান তিনি। ১মার্চ বুধবার রাতে আগাছা মারা ওষুধ ব্যবহার করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালেই গাছ ঝলসে গেছে। শনিবার পুরো খেতের গাছ মরে গেছে। শত্রুতামূলকভাবে এ কাজ করেছে। এতে তাঁর প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে।
লোহাগড়া উপজেলার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, গাছে ফুল এসেছিল, ধারনা করা হচ্ছে আগাছামারা ওষুধ স্প্রে করে সব জিরাগাছ মারা হয়েছে।
লোহাগড়ায় ফসলের সঙ্গে শত্রুতা
লোহাগড়ায় ফসলের সঙ্গে শত্রুতা
Be the first to comment on "লোহাগড়ায় ফসলের সঙ্গে শত্রুতা"