শিরোনাম

রিভিউ খারিজ, ভাঙতেই হবে বিজিএমইএ ভবন

নিউজ ডেস্ক : রাজধানীর হাতিরঝিলে অবস্থিত বিজিএমইএ ভবন ভেঙে ফেলতে সুপ্রিম কোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ খারিজ করে দিয়েছে। এর ফলে ভবনটি ভাঙতে আইনগত আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।
রবিবার (৫ মার্চ) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।
১৬ তলাবিশিষ্ট বিজিএমইএ ভবন অবিলম্বে সংগঠনের নিজ খরচায় ভেঙে ফেলতে নির্দেশ দিয়ে সর্বোচ্চ আদালত রায় দেন। ২০১৬ সালের ৮ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়।
রায় পুনর্বিবেচনা চেয়ে ৮ ডিসেম্বর আবেদন করেন বিজিএমইএর সভাপতি। ওই আবেদনে আপিলের রায় স্থগিতের পাশাপাশি বিজিএমইএ ভবন অন্যত্র স্থানান্তরের জন্য তিন বছরের সময় চাওয়া হয়।
২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট বিজিএমইএ ভবন ভাঙ্গার নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। রায়ে ওই ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হয়।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে বিজিএমইএ কর্তৃপক্ষ। এই লিভ টু আপিল খারিজ করে ২০১৬ সালের ২ জুন রায় ঘোষণা করেন আপিল বিভাগ।
প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, ‘বেগুনবাড়ি খাল’ ও ‘হাতিরঝিল’ জলাভূমিতে অবস্থিত ‘বিজিএমইএ কমপ্লেক্স’ নামের ভবনটি নিজ খরচে অবিলম্বে ভাঙতে আবেদনকারীকে (বিজিএমইএ) নির্দেশ দেওয়া যাচ্ছে। এতে ব্যর্থ হলে রায়ের কপি হাতে পাওয়ার ৯০ দিনের মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে ভবনটি ভেঙে ফেলতে নির্দেশ দেওয়া হলো। এ ক্ষেত্রে ভবন ভাঙ্গার খরচ আবেদনকারীর (বিজিএমইএ) কাছ থেকে আদায় করবে তারা। এই রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করে বিজিএমইএ।

basic-bank

Be the first to comment on "রিভিউ খারিজ, ভাঙতেই হবে বিজিএমইএ ভবন"

Leave a comment

Your email address will not be published.


*