শিরোনাম

আগুয়েরো নৈপুণ্যে ম্যানসিটির জয়

নিউজ ডেস্ক : আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো ও লরেয় সানের গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সান্ডারল্যান্ডের মাঠে ২০ ব্যবধানের জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা।
রবিবার রাতে সান্ডারল্যান্ডের মাঠে আতিথ্য নেয় ম্যানসিটি। ম্যাচটিতে ২-০ গোলের জয় তুলে নেয় সফরকারীরা। এ নিয়ে লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে টানা ছয়টি জয় পেল গার্দিওয়ালার শিষ্যরা।
এই জয়ে ২৬ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ম্যানসিটি। ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চেলসি।
ম্যাচের ৪২তম মিনিটে এগিয়ে যায় সিটি। রাহিম স্টার্লিংয়ের বাড়ানো নিচু ক্রস এক খেলোয়াড়ের গায়ে লাগার পর ডি-বক্সের ভেতরে থাকা আগুয়েরোর নিখুঁত প্লেসিং ঠিকানা খুঁজে পায়। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ২৩তম গোল।
গ্যাব্রিয়েল জেসুসের চোটে সেরা একাদশে ফেরা আগুয়েরো আগের ম্যাচে হার্ডাসফিল্ড টাউনের বিপক্ষে জোড়া গোল করেছিলেন। এফএ কাপের পঞ্চম রাউন্ডের রিপ্লে ম্যাচটি সিটি জিতেছিল ৫-১ ব্যবধানে।
৫৯তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে অতিথিরা। স্টার্লিংয়ের বাড়ানো বল দাভিদ সিলভা নিয়ন্ত্রণে নিয়ে বাড়ান বাঁ-দিকে থাকা সানেকে। জার্মানির ২১ বছর বয়সি মিডফিল্ডার কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন।

basic-bank

Be the first to comment on "আগুয়েরো নৈপুণ্যে ম্যানসিটির জয়"

Leave a comment

Your email address will not be published.


*