শিরোনাম

কুশল মেন্ডিসকে জীবন দিলেন মুস্তাফিজ!

নিউজ ডেস্ক : প্রথম দিনে সঙ্গী হিসেবে পেয়েছিলেন অ্যাশলে গুনারত্নেকে। তিনি ৮৫ রানে মুস্তাফিজের বলে আউট হলে ভাঙে ১৯৬ রানের জুটি। কিন্তু দ্বিতীয় দিন সকাল থেকেও সমানতালে ব্যাট চালিয়ে যাচ্ছেন কুশল মেন্ডিস। প্রথম দিনের খেলা শেষে রঙ্গনা হেরাথ বলেছিলেন, কুসল মেন্ডিস ও নিরোশান ডিকভেলার জুটিতেই তাকিয়ে তাদের দল। যত বেশি সম্ভব রান করতে চান তারা। কিন্তু এই কুশলকেই আউট করার দ্বিতীয় সুযোগটি হাতছাড়া করল বাংলাদেশ।

শুভাশিস রায়ের বলটি ফাইন লেগ এলাকা দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন মেন্ডিস। কিন্তু সীমানার কাছাকাছি সেটিকে ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। কিন্তু ভারসাম্য রাখতে না পেরে নিজেও সীমানা পার হয়ে যান তিনি। শেষ পর্যন্ত তা ছক্কা হয়ে যায়। দুর্ভাগ্য শুভাশিসের। গতকালও নো বলের কারণে এই মেন্ডিসের উইকেট পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

বাংলাদেশের সবচেয়ে বড় বাধা এই মেন্ডিস। দিন শুরু করছেন ১৬৬ রান নিয়ে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিনি ১৮১ রান নিয়ে ব্যাট করছেন। তার সঙ্গী ডিকভেলা ব্যাট করছেন ৩৪ রান নিয়ে। এই জুটি ভাঙা বাংলাদেশের জন্য জরুরি। কারণ শ্রীলঙ্কার স্বীকৃত ব্যাটসম্যানদের এটাই শেষ জুটি।

basic-bank

Be the first to comment on "কুশল মেন্ডিসকে জীবন দিলেন মুস্তাফিজ!"

Leave a comment

Your email address will not be published.


*