নিউজ ডেস্ক : গুয়েতেমালায় নির্যাতিত শিশু ও কিশোরীদের একটি আশ্রয় কেন্দ্রে আগুনে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছ
রাজধানী গুয়েতেমালা সিটি থেকে ২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সান হোসে পিনুলা এলাকায় বুধবার ভোররাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, জনাকীর্ণ ওই আশ্রয় কেন্দ্রটির কিছু বাসিন্দা রাতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে কয়েকটি তোশকে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।
সরকার পরিচালিত ভিরহেন দ্য আসুনসিয়ন নামের আশ্রয় কেন্দ্রটির সামনে আশ্রিত শিশু-কিশোরীদের স্বজনরা জড়ো হয়ে বিলাপ করছিল। কেন্দ্রটিতে সর্বোচ্চ ১৮ বছর বয়স পর্যন্ত কিশোরীদের রাখা হতো।
আগুনে আহত অন্তত ৪০ জন চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে স্থানীয় হাসপাতালগুলো।
এ ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট জিমি মোরালেস।

Be the first to comment on "গুয়েতেমালায় আশ্রয় কেন্দ্রে আগুন || নিহত ২১"