শিরোনাম

লোহাগড়ায় ইয়াবাসহ মুদি দোকানী আটক

লোহাগড়ায় ইয়াবাসহ মুদি দোকানী আটক

নিউজ ডেস্ক ॥ লোহাগড়া উপজেলার রামকান্তপুর বাজারে আবস্থিত মুদি দোকানীকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত ক্যাম্পের ইনচার্জ এসআই কিশোর মজুমদারের নের্তৃত্বে সর্গীয় এএসআই শফিকুল ইসলাম ও এএসআই জয়ন্ত কুমার সরকার,অভিযান চালিয়ে উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর পশ্চিমপাড়া’র লূৎফর রহমানের ছেলে এলাকার চিন্মিত মাদক ব্যাবসায়ী জিয়াউর রহমান (৩০) কে শুক্রবার ১০মার্চ দুপুরে রামকান্তপুর বাজারে আবস্থিত মুদি দোকান থেকে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত জিয়াউর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ইয়াবাসহ মুদি দোকানী আটক"

Leave a comment

Your email address will not be published.


*