শিরোনাম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ওই মহাসড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার নারী ও শিশুরা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আছাবুর রহমান জানান, আজ থেকে বঙ্গবন্ধু সেতু পরিচালনা কমিটি পরিবর্তন হয়েছে। নতুন কর্তৃপক্ষ সিএনএস সকাল থেকেই কাজ শুরু করছে। এ সময় টোল আদায়ে ধীরগতি হয়। এতে যানজটের সৃষ্টি হয়।

বেলা বাড়ার সাথে সাথে যানজট দীর্ঘ হতে থাকে। একপর্যায়ে তা টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত ২৫ কিলোমিটার ছাড়িয়ে যায়। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। দুপুর নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলেও তিনি জানান।

basic-bank

Be the first to comment on "ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট"

Leave a comment

Your email address will not be published.


*