নিউজ ডেস্ক : চলতি অর্থবছরের আট মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ৩৭ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়নের এ হার ছিল ৩৪ শতাংশ। মঙ্গলবার (১৪ মার্চ) পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য প্রকাশ করেন।
রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি অর্থবছরে আশা করছি কোনো দুর্যোগ বা প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা নেই। তাই এডিপি বাস্তবায়ন ভালো হবে।
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) দেওয়া এ তথ্যে বলা হয়েছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ব্যয় হয়েছে মোট ৪৫ হাজার ৫৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ৩৪ হাজার ৬৭৫ কোটি টাকা।

Be the first to comment on "আট মাসে এডিপির বাস্তবায়ন ৩৭ শতাংশ"