শিরোনাম

বোচাগঞ্জে কথিত পীর হত্যায় খাদেম মুরিদসহ আটক ৩

নিউজ ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জের দৌলায় কাদরিয়া মোহাম্মদীয়া দরবার শরীফের কথিত পীর ও কাজের মেয়ে হত্যার ঘটনায় ওই দরবারের খাদেম ও নারী মুরিদ এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আরেকজন কথিত পীরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ওই তিনজনকে আটক করা হলেও আটকের বিষয়টি আজ বুধবার স্বীকার করেছে পুলিশ। তবে ঘটনার বিষয় এখন পর্যন্ত মামলা করেননি নিহতের স্বজনরা।

দরবার শরিফের ‘পীর বাবা’ বলে পরিচিত ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর কাজের মেয়ে মুরিদ রূপালী বেগমকে গত শনিবার সন্ধ্যায় কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ চাদরে ঢেকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় দরবার শরিফের খাদেম সাইদুর রহমান ও মুরিদ সুফিয়া বেগমকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কৌশলগত কারণে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি। অন্যদিকে, হত্যায় জড়িত সন্দেহে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ইছাহাক আলী নামের আরেক পীরকে আটক করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। দিনাজপুরে আনা হচ্ছে তাকে।

basic-bank

Be the first to comment on "বোচাগঞ্জে কথিত পীর হত্যায় খাদেম মুরিদসহ আটক ৩"

Leave a comment

Your email address will not be published.


*