শিরোনাম

র‍্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার আইএসের

নিউজ ডেস্ক : রাজধানী ঢাকার আশকোনায় র‍্যাবের একটি অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা বিস্ফোরণের দায় স্বীকার করেছে তথাকথিত ইসলামিক স্টেট গোষ্ঠি।

আজ শুক্রবার বেলা ১টার দিকে আশকোনায় প্রস্তাবিত র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে এক যুবক। এ সময় র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। এক পর্যায়ে ওই যুবক তাঁর শরীরের সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে ঘটনাস্থলেই নিহত হয় সে। এ ঘটনায় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

আইএসের সংবাদ মাধ্যম আমাক-এ জানানো হয়েছে, ঢাকায় র‍্যাব বাহিনীর একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে একজন আত্মঘাতী বোমা হামলাকারী আক্রমণ চালিয়েছে।

আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এই হামলার ঘটনার দায়িত্ব স্বীকার করেছে।

basic-bank

Be the first to comment on "র‍্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণের দায় স্বীকার আইএসের"

Leave a comment

Your email address will not be published.


*