শিরোনাম

লোহাগড়ায় ২৮৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

লোহাগড়ায় ২৮৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল ১১ টায় আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বটমুল চত্বরের উন্মুক্ত মঞ্চে এসএসএফ’র সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) আমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী শেখ আমিনুর রহমান হিমু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব এ ইউ এসএম সাইফুল্লাহ,লক্ষীপাশা বাজার বণীক সমিতির সাধারন সম্পাদক বি এম লিয়াকত হোসেন, শিক্ষক আফজাল হোসেন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি রেজাউল করিম, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক উপ সম্পাদক চৈতী রানী বিশ্বাস, নড়াইল জেলা ছাত্রলীগ নেতা হোসেন শেখ প্রমুখ। পরে প্রধান অতিথি নড়াইল ও লোহাগড়ার ২৯ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৮৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট ও শিক্ষা উপকরনসহ প্রাইজবন্ড বিতরণ করেন।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ২৮৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান"

Leave a comment

Your email address will not be published.


*