শিরোনাম

লোহাগড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

লোহাগড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের দু’বছর মেয়াদী নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা পরিষদের সদস্য প্রবীর কুমার কুন্ডু (মদন) সভাপতি ও শিক্ষক পরীক্ষিত শিকদার সাধারণ সম্পাদক হিসেবে মনোনিত হয়েছেন।
পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অশোক কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক কমলাখী বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ পঙ্কজ বিহারী ঘোষ গত ০১ আগষ্ট স¦াক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। লোহাগড়া পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন গত ১৪ এপ্রিল লোহাগড়ার জয়পুর পরশমনি মহাশ্বশান কালী মন্দির চত্বরে সুবোল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্ঠা এ্যাডঃ সুবাস চন্দ্র বোস, পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক প্রানতোষ আচার্য্য, নড়াইল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার কুন্ডু, লোহাগড়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ কুন্ডু, সাংবাদিক রূপক মুখার্জি প্রমুখ। সম্মেলনে বিপুল সংখ্যক সনাতন ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের নব নির্বাচিত সভাপতি প্রবীর কুমার কুন্ডু, শুক্রবার (৪ আগষ্ট) দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে বলেন, আগামী ১০ আগষ্টের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে এবং সনাতন ধর্মালম্বীদের অধিকার আদায়ে পূজা উদযাপন পরিষদ বলিষ্ট ভূমিকা রাখবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন"

Leave a comment

Your email address will not be published.


*