শিরোনাম

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক ॥ নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা (৪৮) কে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শুক্রবার (২৫ আগস্ট) ভোরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে কয়েকজন দুর্বৃত্তরা চেয়ারম্যান নাহিদ হোসেনের বাড়িতে প্রবেশ করে তাকে লক্ষ করে গুলি করে। এ সময় নাহিদ হোসেন হামিদপুর ইউনিয়ন সংলগ্ন খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট এলাকার বাড়িতে ঘুমিয়ে ছিলেন।
নাহিদ হোসেনের ছোট মেয়ে নদী খানম জানান, দুবৃর্ত্তরা দুই তলায় উঠে জানালা দিয়ে গুলি ছুঁড়ে পালিয়ে যায়। এ সময় তার বাবা একাই ওই বিছানায় ঘুমিয়ে ছিলেন। তার মাসহ পরিবারের সদস্যরা অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহৃ রয়েছে। নাহিদ হোসেনের খালাতো বোন শাহনাজ বেগম বলেন, সকাল সাড়ে ৫টার দিকে হাসপাতালে গিয়ে ভাইয়ের মরদেহ দেখতে পাই।
এলাকাবাসী জানান, ২০১৬ সালের ইউপি নির্বাচনে নাহিদ হোসেন আ’লীগ থেকে মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ শমসের আলী জানান, চেয়ারম্যান নাহিদ হোসেনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই।

basic-bank

Be the first to comment on "নড়াইলে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা"

Leave a comment

Your email address will not be published.


*