নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার পারমল্লিকপুর থেকে গত ৩১আগষ্ট রাতে চুরি যাওয়া ১টি গরু ৪ সেপ্টেম্বর কাশিপুর ইউপি চেয়ারম্যান’র সহযোগীতায় সারুলিয়া গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে । গরু চুরির অভিযোগে মনিরুল কাজী বাদী হয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) ৩জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আযহা পূর্ব ৩১ আগষ্ট রাতে উপজেলার পারমল্লিকপুর গ্রাম থেকে ১টি গাভী গরু চুরি হয়। চোর চক্র গরুটি কৌশলে চুরি করে দির্ঘ পথ পায়ে হেটে পার্শ্ববর্তী কাশিপুর ইউনিয়নের সারুলিয়া গ্রাম এলাকায় নিয়ে যায়। সেখানে গরুটি বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে ধোপাদাহ গ্রামের ইয়াছিনের নিকট বিক্রি করলে স্থানীয়দের সন্দেহ হয়। গরু চুরির বিষয়টি এলাকায় চাউর হয়ে পড়লে চোর চক্রটি গরু ফেলে দ্রুত সটকে পড়েন। সংবাদ পেয়ে গরুর মালিকপক্ষ স্থানীয় কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান ও গন্যমান্য ব্যাক্তিবর্গের সহযোগীতায় গরুটি উদ্ধার করে চেয়ারম্যানের হেফাজতে রাখেন। পরে চেয়ারম্যান তাদেরকে আইনগত ব্যাবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেন। সে মতে ৬ সেপ্টেম্বর গরুর মালিক মোঃ মনিরুল কাজী,বাদী হয়ে পারমল্লিকপুর গ্রামের মৃত আফজাল শেখ’র ছেলে হুসাইন শেখ,আকছির শেখ’র ছেলে সোরাপ শেখ ও সাহিদুর রহমান কাজী’র ছেলে রুবেল কাজী’র নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলা নং ৫/১৭ ।
মামলার তদন্তকারি কর্মকর্তা লোহাগড়া থানার উপ-পরিদর্শক ইমরুল করিম, মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীদের আটকের জোর চেষ্টা চলছে।

Be the first to comment on "লোহাগড়ার মল্লিকপুরে গরু চুরি ! কাশিপুর থেকে উদ্ধার ! থানায় মামলা দায়ের ॥"