নিউজ ডেস্ক॥ রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন, নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে লক্ষীপাশা চৌরাস্থায় স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের উদ্দ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া পাইলট স্কুলের প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামান ও বিভিন্ন গন মাধ্যমকর্মীরা। সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন ও গণহত্যার তীব্র নিন্দা জানান। বিশ্ব জনমত উপেক্ষা করে মায়ানমার সরকার মানবাধিকার লঙ্ঘন করে যে নজিরবিহীন হত্যাযজ্ঞ চালাচ্ছে অবিলম্বে তা বন্ধের দাবিতে বিশ্ব মানবতাকে এগিয়ে আসার আহব্বান জানান। এবং শান্তিতে নোবেল বিজয়ী ওয়াংসান সুচির নোবেল পুরস্কার প্রত্যাহারের জোর দাবি জানান। ঘন্টা ব্যাপি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এলাকার বিভিন্ন শ্রেনীপেশার মানুষজন অংশগ্রহণ করেন।

Be the first to comment on "রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে লোহাগড়ায় মানববন্ধন অনুষ্ঠিত"