শিরোনাম

লোহাগড়ায় গাজাসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

লোহাগড়ায় গাজাসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক॥  নড়াইলের লোহাগড়ায় গাজাসহ একজন ওয়ারেন্টভূক্ত আসামীকে শনিবার সন্ধায় আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইমরুল করিম’র নের্তৃত্বে সংগীয় এএসআই আলমগীর হোসেন, এএসআই নাজমুল হাসান ও এএসআই শংকর চন্দ্র বর্মন কে নিয়ে অভিযান চালিয়ে, উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পশ্চিমপাড়া গ্রামের মৃত লায়েক শিকদার’র ছেলে ঢাকা গাজীপুর থানার ওয়ারেন্টভূক্ত আসামী ও মাদক সেবী রহমত শিকদার (৩৪) কে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধা ৭টার দিকে মল্লিকপুর ইউনিয়নের দোয়া-মল্লিকপুর গ্রামের মনিরুল শেখ’র বাড়ির দক্ষিন পাশে পাকা রাস্তার ওপর থেকে ২৫ গ্রাম জট গাজাসহ আটক করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম, আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং এছাড়াও তার বিরুদ্ধে ঢাকা গাজীপুর থানার একটি গ্রেফাতারী পরোয়ানা রয়েছে। রবিবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় গাজাসহ ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার"

Leave a comment

Your email address will not be published.


*