শিরোনাম

লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে হামলা ॥ মামলা দায়ের

লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে হামলা ॥ মামলা দায়ের

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিন পাংখারচর গ্রামের কাজী পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শনিবার (১৩অক্টোবর) সন্ধা ৬টার দিকে কুয়েত প্রবাসীর বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মহিলাসহ ৩জন আহত হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিন পাংখারচর গ্রামের কাজী পাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বুলবুল শেখ সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের কাজী বুলবুল সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে দন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার সন্ধা ৬টার দিকে কাজী বুলবুল ও নাসির কাজীর নেতৃত্বে ৩০ থেকে ৪০ জনের একদল সন্ত্রাসীরা প্রবাসী বুলবুল শেখ’র বাড়িতে হামলা চালিয়ে নির্মানাধীন বাড়ি ভাংচুর করে। এ সময় সন্ত্রাসীরা রুবিয়া, সামেলা ও মোহাম্মাদ কাজীকে পিটিয়ে আহত করে। সন্ত্রাসীরা ওই বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটতরাজ চালায়। এবং যাওয়ার সময় বাড়ির রান্নাঘরে আগুন ধরিয়ে দেয় বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে লোহাগড়া থানার এসআই গোরাচাদ’র নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ ঘটনায় রুবিয়া বেগম বাদী হয়ে রাতেই লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় প্রবাসীর বাড়িতে হামলা ॥ মামলা দায়ের"

Leave a comment

Your email address will not be published.


*