নিউজ ডেস্ক॥ আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নড়াইলের লোহাগড়ায় স্থানীয় আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১২মার্চ) সকাল দশটায় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শেখ শিহানুক রহমানের পরিচালনায়, মুন্সি আলাউদ্দিনের সভাপতিত্বে লোহাগড়ার রথখোলা কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী। অন্যদের মধ্যে ছিলেন, আ’লীগ সমর্থীত প্রার্থী রাশিদুল বাশার ডলার, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমীন, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট দৌলত আহম্মেদ খান,মল্লিকপুর ইউপি চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল, লোহাগড়া ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, ইতনা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান টগর, শালনগর ইউপি চেয়ারম্যান খান তসরুল ইসলাম,কোটাকোল ইউপি চেয়ারম্যান মারিয়া হোসেন, কোটাকোল ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক বিএম আসলাম হোসেন টুটুলসহ উপজেলা আ’লীগের ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন শ্রেনীর নেতা-কর্মী। সভায় বক্তারা দলীয় সমর্থিত তথা নৌকা প্রতিকের প্রার্থী রাশিদুল বাশার ডলারের পক্ষে নৌকা প্রতিককে বিজয়ী করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহব্বান জানান।
উল্লেখ্য উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুল হান্নান রুনু ও সাধারন সম্পাদক সৈয়দ ফয়জুল আমীর লিটু, দুইজনই নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
ফলে এ উপজেলায় আ’লীগের নেতা-কর্মীরা ত্রিখন্ডিত হয়ে সিদ্ধান্তহীনতায় ভূগছেন। নেতা-কর্মীরা এটাও ভাবছেন পা ফসকে গেলে বিপদ আসন্ন। একদিকে নৌকা, অপরদিকে উপজেলা আ’লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতছানি। নেতা-কর্মীসহ সাধারন ভোটাররা রয়েছেন চরম বিপদ ও আতংকে। আগামী ২৪ মার্চ এ উপজেলায় ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন উপলক্ষে আ’লীগের বর্ধিত সভা
উপজেলা নির্বাচন উপলক্ষে আ’লীগের বর্ধিত সভা
Be the first to comment on "উপজেলা নির্বাচন উপলক্ষে আ’লীগের বর্ধিত সভা"