নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মহিষাপাড়া গ্রামে দরিদ্র কৃষক সাইফুল শেখ’র গোয়াল ঘরে আগুনে পুড়ে দু’টি গরুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো দু’টি গরু আগুনে দগ্ধ হয়।
ক্ষতিগ্রস্থ সাইফুল জানান, গরুগুলোকে মশার উপদ্রব থেকে রক্ষা পেতে প্রতিদিনের মতো গোয়াল ঘরে মশার কয়েল দেন তিনি। এ থেকে আগুনের সূত্রপাত হয়েছে, নাকি অন্য কারণে আগুন লেগেছে; তা বুঝতে পারছেন না তিনি। আগুনে একটি ৯৫ হাজার টাকা মূল্যের ষাঁড় ও ৪৫ হাজার টাকার গাভী মারা গেছে। এ ছাড়া একটি ৫৫ হাজার টাকার গাভী ও ৪৫ হাজার টাকার ষাঁড় পুড়ে দগ্ধ হয়েছে। পাশাপাশি টিনের গোয়ালঘরটিও পুড়ে গেছে। আগুনের ঘটনায় তার অন্তত সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন পরিবারের সদস্য ও প্রতিবেশিরা।

Be the first to comment on "লোহাগড়ায় আগুনে পুড়ে দু’টি গরুর মৃত্যু,দু’টি দগ্ধ"