নিউজ ডেস্ক॥ শাহজাহান সাজু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি॥ নড়াইলের লোহাগড়ায় মাদক বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়ে সোমবার (১৫জুলাই) রাতে ৫জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে লোহাগড়া থানা ও ডিবি পুলিশ। এ সময় ৩৪৩ পিস ইয়াবা ও ২’শ গ্রাম গাজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন-লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে বাবুল শেখ ওরফে ধলা বাবুল, মতিয়ার মোল্যার ছেলে রনি মোল্যা, চরকালনা গ্রামের আসাদ শিকদারের ছেলে সবুজ সিকদার ওরফে ড্যানিস, কুন্দশী গ্রামের মৃত মুকতার হোসেন’র ছেলে শিমুল ও পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের ব্যাপারী পাড়ার মৃত জরিপ খার ছেলে আশরাফ খা । মঙ্গলবার দুপুরে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন (পিপিএম) বার, এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, নড়াইলকে অচিরেই মাদক মুক্ত জেলা হিসেবে ঘোষনা করা হবে। সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। যতদিন নড়াইল জেলা মাদক মুক্ত না হবে এ অভিযান ততদিন অব্যাহত থাকবে। বাংলাদেশের মধ্যে নড়াইলকে সর্ব প্রথম মাদক মুক্ত জেলা ঘোষনা করার লক্ষ্য নিয়ে কাজ করছি। মাদকের সাথে জড়িত যেই হোক না কেন কাউকেই ছাড় দেয়া হবেনা।
লোহাগড়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক, ৩৪৩ পিস ইয়াবা ও ২’শ গ্রাম গাজা উদ্ধার
লোহাগড়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক, ৩৪৩ পিস ইয়াবা ও ২’শ গ্রাম গাজা উদ্ধার
Be the first to comment on "লোহাগড়ায় ৫ মাদক ব্যবসায়ী আটক, ৩৪৩ পিস ইয়াবা ও ২’শ গ্রাম গাজা উদ্ধার"