নিউজ ডেস্ক॥ লোহাগড়ায় দৈনিক যায়যায়দিনের ১৪ বছরে পদার্পন উপলক্ষে সোমবার (১৫জুলাই) দিনব্যাপি নানা কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা ও সব শেষে কেক কাটা। সকাল ১১ টায় লক্ষীপাশা চৌরাস্তা থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলার প্রধান ফটকে গিয়ে শেষ হয়। সন্ধা সাড়ে ৭টায় উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে দৈনিক যায়যায়দিনের লোহাগড়া উপজেলা প্রতিনিধি রূপক মুখার্জির সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: মোকাররম হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শাহজাহান সাজু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মাহফুজুল ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক বিপ্লব রহমান, সাংবাদিক মারুফ সামদানী, আবু আব্দুল্লাহ, রেজাউল করিম, ওবায়দুর রহমান, কাজী আশরাফ মোস্তফা কামাল,প্রবাসী বায়জিদ হোসেন, শ্রমিক নেতা মশিয়ার রহমান ও জিহাদ খান প্রমুখ। পরে কেক কাটা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।
দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৪ বছরে পদার্পন উপলক্ষে লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজন
দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৪ বছরে পদার্পন উপলক্ষে লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজন
Be the first to comment on "দৈনিক যায়যায়দিন পত্রিকা ১৪ বছরে পদার্পন উপলক্ষে লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজন"