শিরোনাম

লোহাগড়ায় গৃহবধুকে অপহরন

লোহাগড়ায় গৃহবধুকে অপহরন

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলার কামারগ্রামে ২ সন্তানের জননী কে অপহরন করে ধর্ষনের ঘটনায় ৩ জনের নামে লোহাগড়া থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ আগষ্ট) ধর্ষিতা বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং-০১। মামলার আসামীরা হলো একই গ্রামের শিশির সরকারের ছেলে অমিত সরকার (৩৫), রহমান ঠাকুরের ছেলে জহির ঠাকুর (৪৫) ও শিশির সরকারের ছেলে প্রহলাদ সরকার (২৫)।
মামলার বিবরনে জানা যায়, আসামী অমিত সরকারের স্ত্রী সন্তান থাকলেও একই গ্রামের স্ত্রী মহিলা খানম (ছদ্মনাম)কে দীর্ঘ দিন ধরে কু-প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে উত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৬ জুলাই আবারও অমিত ওই গৃহবধুকে কু-প্রস্তাব দিলে গৃহবধু ক্ষিপ্ত হয়ে উঠে। এতে আরোও রাগান্বিত হন নেশাখোর সন্ত্রাসী অমিত সরকার। পরদিন ২৭ জুলাই কামারগ্রামের মোস্তাকের মুদি দোকানের সামনে থেকে মহিলা খানমকে জোর পূর্বক মাইক্রোবাসে তুলে অপহরন করে নিয়ে যায়। এসময় স্থানীয়রা বাঁধা দেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। গৃহবধু চট্টগ্রামের পতেঙ্গা আবাসিক এলাকায় নিয়ে তার ইচ্ছার বিরূদ্ধে জোর পূর্বক দফায় দফায় ধর্ষন করে। এদিকে তার স্বামী ও স্বজনরা অমিতের পরিবারকে চাপ দিলে গত ৩০ জুলাই গৃহবধুকে তারা ফেরত দেয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোকাররম হোসেন এ ঘটনায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন ধর্ষিত গৃহবধুর মেডিকেল পরিক্ষার জন্য বৃহস্পতিবার (১ আগষ্ট) দুপুরে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।

basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় গৃহবধুকে অপহরন"

Leave a comment

Your email address will not be published.


*