শিরোনাম

আজ রাঙামাটি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল

নিউজ ডেস্ক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা আনুপাতিক হারে ভর্তি ও চাকরির ক্ষেত্রে বাঙালি কোটা চালু করার দাবিতে রাঙামাটি ও বান্দরবানে আজ সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ। হরতালের সমর্থনে গতকাল রবিবার রাঙামাটিতে বিকালে মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

রাঙামাটি শহরের কাঠালতলী থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও কাঠালতলী জামে মসজিদের সামনে এসে সমাবেশ মিলিত হয়। সমাবেশে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ রাঙামাটি জেলার সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীরসহ ছাত্রনেতারা বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে আজ সোমবার সকল-সন্ধ্যা হরতালের সমর্থন ও পালন করার জন্য পার্বত্যবাসীর প্রতি আহ্বান জানানো হয়। এছাড়া রাবিপ্রবিতে বাঙালি কোটা চালু করারও জোর দাবি জানান বক্তারা।

এদিকে বান্দরবানে হরতাল সফল করার আহ্বান জানিয়ে গতকাল সন্ধ্যায় জেলা শহরে মাইকিং করেছে বাঙালি ছাত্র পরিষদ। এই ব্যাপারে সংগঠনটির বান্দরবান জেলা সভাপতি আব্দুল কাইয়ুম বলেন, হরতাল সফল করতে আমাদের নেতাকর্মীরা মাঠে থাকবে।

basic-bank

Be the first to comment on "আজ রাঙামাটি ও বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল"

Leave a comment

Your email address will not be published.


*