শিরোনাম

বরগুনায় মাদক ও অস্ত্রসহ প্রেপ্তার ২

নিউজ ডেস্ক : বরগুনায় ইয়াবা ফেন্সিডিল হেরোইন ও দেশীয় অস্ত্রসহ নয়ন (২২) ও ইমাম (২৫) নামের দু’জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, বরগুনা পৌরসভার ডিকেপি রোডের মোঃ বেলায়েত হোসেন এর ছেলে ইমাম এবং পশ্চিম কলেজ রোডের মৃত মোঃ আবুবকর ছিদ্দিক এর ছেলে নয়ন।

গতকাল রবিবার রাত ১১টার দিকে বরগুনা সরকারি কলেজের দক্ষিণ পাশের নয়নের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দু’জনেই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

গোয়ান্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নয়নের বাসা থেকে তাদের আটক করা হয়। এসময় তার ঘরে তল্লাশি চালিয়ে তিন’শ পিস ইয়াবা ১২ বোতল ফেন্সিডিল, এক’শ গ্রাম হেরোইন এবং ও দুইটি বড় ছুড়ি এবং একটি হকস্টিক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে দু’টি মামলা দায়ের করেছে পুলিশ। আজ সোমবার তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

basic-bank

Be the first to comment on "বরগুনায় মাদক ও অস্ত্রসহ প্রেপ্তার ২"

Leave a comment

Your email address will not be published.


*