নিউজ ডেস্ক : ভোলা সদর উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড়ে দুটি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এতে এক শিশু নিহত হয় ও আহত হয়েছে অন্তত ৫ জন।
গতকাল রবিবার বিকালে উপজেলার কালাসুরা ও দরিরাম শংকর গ্রামে ঝড়ে এ ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ঝড়ে ব্যাপক গাছের ডাল পালা ভেঙ্গে পড়েছে। বিদ্যুতের তার ছিড়ে যাওয়া বিদ্যুত সরবরাহ বন্ধ হয়ে যায়। ৪ ঘন্টা পর রাত সাড়ে ৮টায় ভোলা শহরের বিদ্যুৎ সরবরাহ চালু করে।
ভোলা মডেল থানার ওসি মীর মোবাশ্বির আলী রাত পৌনে ১১ টায় জানান, ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশার ৮ নং ওয়ার্ডের দক্ষিন চরপাতা গ্রামে ঘুর্ণিঝড়ে ঘরের টিনের চালা পড়ে রাজিব (১৩) নামে এক শিশু গুরুতর আহত হয়। তাকে মুমুর্ষ অবস্থায় ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সে সন্ধ্যার দিকে মারা যায়।
অপর দিকে ধনিয়া ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন কবির জানান, বিকালের দিকে প্রচন্ড বাতাসের সাথে হঠাৎ করেই ঘুর্নিঝড় শুরু হয়। এতে মুহুর্তের মধ্যে দুটি গ্রামের শতাধিক ঘর বিধ্বস্ত হয়। ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর বেশীরভাগই দরিদ্র ।অনেকে ধারনা করছে এটি টর্নেডো ।

Be the first to comment on "ভোলায় ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি"