নিউজ ডেস্ক : লা-লিগার আজ শনিবার রাতের ম্যাচে মাঠে নামছেন না ক্রিস্তিয়ানো রোনালদো এবং আর করিম বেনজামা। বছরের শেষ ম্যাচে ক্লাব ফুটবলের পেশাদার ক্যারিয়ারে অর্ধ সহস্র গোলের মাইলফলক স্পর্শ করা তাই হলো না রোনালদোর।
দেপোর্তিভোর বিপক্ষে এই ম্যাচে রিয়েল কোচ জিনেদিন জিদান বিশ্রাম দিয়েছেন আক্রমণভাগের আরেক তারকা করিম বেনজেমাকেও।
এর আগে এক সংবাদ সম্মেলনে জিদান বলেছিলেন, “দেপোর্তিভোর বিপক্ষে বিশ্রাম দেওয়া হতে পারে বেনজেমাসহ দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে। “
পরে ক্লাবের ওয়েবসাইটে ১৯ জনের যে দল ঘোষণা করা হয়। সেখানে বেনজেমার পাশাপাশি রোনালদোও নামও বিশ্রামের তালিকায় পাওয়া যায়! এমতাবস্থায় রিয়াল ত্রয়ী ‘বিবিসি’ ছাড়াই আজ তাই খেলবে জিদানের দল।
তবে এই ম্যাচটাকেও খুব হালকাভাবে নিচ্ছেন না জিদান। এই ম্যাচটা জিতলেই সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার নতুন ক্লাব রেকর্ড গড়বে রিয়াল। ১৯৮৮-৮৯ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচ অপরাজিত ছিল কোচ লিও বেনহ্যাকারের রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে ছয় পয়েন্ট এগিয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রিয়াল।

Be the first to comment on "আজকের ম্যাচে বিশ্রামে থাকছেন রোনালদো-বেনজেমা"