শিরোনাম

আইপিএলে থাকছেন না ওয়াসিম আকরাম!

নিউজ ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ আর দেখা যাবে না পাক গ্রেট ওয়াসিম আকরাম কে। সাকিবদের কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ ও মেন্টর ওয়াসিম আকরাম ২০১৭ আইপিএলে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।

তবে শুধু আগামী আসরের জন্যই। পেশাদার ও ব্যক্তিগত প্রতিশ্রুতির কারণেই পাক কিংবদন্তির এই সাময়িক সিদ্ধান্ত।
এ সম্পর্কে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেছেন, “গত কয়েক বছরে দারুণ প্রতিভাবান কিছু খেলোয়াড়ের সাথে কাজ করাটা আমি বেশ উপভোগ করেছি। অবশ্যই আসন্ন মৌসুমে তাদের সাথে থাকতে না পারাটা হতাশার। তবে আমি কেকেআর এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। ”

কেকেআর-এর প্রধান নির্বাহী ভিনকে মাইসোর জানিয়েছেন তার দল আকরামের অনুপস্থিতি অনুভব করবে। গত কয়েক বছরে কেকেআর পরিবারের সাথে ওয়াসিম আকরাম ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন। ২০১২ ও ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ অবদান ছিল।

২০১২ ও ২০১৪ সালে দুটি আইপিএল শিরোপাজয়ী কেকেআর আগামীবার দশম আসরেও শক্তিশালী দল নিয়েই মাঠে নামবে।

ওয়াসিম আকরাম পাকিস্তানের হয়ে ১৯৮৩-২০০৩ সাল পর্যন্ত ১০৪টি টেস্ট ও ৩৫৬টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন। দুই ফরম্যাট মিলিয়ে তার আন্তর্জাতিক উইকেট সংখ্যা ৯১৬।

basic-bank

Be the first to comment on "আইপিএলে থাকছেন না ওয়াসিম আকরাম!"

Leave a comment

Your email address will not be published.


*