নিউজ ডেস্ক : প্রথম ভাগে মুশফিক-মুস্তাফিজ-সৌম্যদের পর আজ দ্বিতীয় ভাগে অস্ট্রেলিয়া যাচ্ছেন মাশরাফি-সাকিব-তামিমরা। নিউজিল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ক্যাম্পের জন্যই টিম টাইগারের এই অস্ট্রেলিয়া যাত্রা।
আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড পূর্ণাঙ্গ সিরিজ।
আজ শনিবার দ্বিতীয় ফ্লাইটে মাশরাফির নেতৃত্বে যাচ্ছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, সাব্বির রহমান, মমিনুল হক, নুরুল হাসান, মেহেদী মিরাজ, মোসাদ্দেক হোসেন এবং তানভীর হায়দার। বিপিএলে দারুণ নৈপুণ্য দেখিয়ে আজ সাকিবদের সাথে উড়াল দিচ্ছেন মেহেদী মারুফও।
সিডনিতে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। একই সঙ্গে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে টাইগাররা। বিগ ব্যাশের বর্তমান চ্যাম্পিয়ন সিডনি থান্ডার্স এবং সিডনি সিক্সার্সের বিপক্ষে খেলবে তারা।
নিউজিল্যান্ড সফরের জন্য ২২ সদস্যের স্কোয়াড :
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মমিনুল হক, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাগত হোম, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শুভাশীষ রায়, রুবেল হোসেন, এবাদত হোসেন ও তানভির হায়দার।

Be the first to comment on "রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন মাশরাফিরা"