শিরোনাম

আগামী বিপিএলে শিরোপা জয়ের লক্ষ্য স্যামির

নিউজ ডেস্ক : এবারের বিপিএলের শুরু থেকেই ফেভারিট ছিল ঢাকা ডায়নামাইটস। ফেভারিট হিসেবেই তারা শিরোপা জিতে নিয়েছে।

অন্যদিকে শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা রাজশাহী কিংস পেয়েছে রানার্সআপের আসন। যার পেছনে ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামির দারুণ নেতৃত্ব প্রভাবকের কাজ করেছে। সেই সঙ্গে পারফর্মেন্স তো আছেই। সেই জীবনীশক্তিই বিপিএলের আগামী আসরে কাজে লাগাতে চান রাজশাহী অধিনায়ক।
দলের মধ্যে উৎসাহ ছড়িয়ে দিতে ক্যারিবীয়দের জুড়ি নেই। নেচে গেয়ে উদযাপনে ওঁরা মাতিয়ে রাখেন ড্রেসিংরুম থেকে শুরু করে মাঠের দর্শকদেরকেও। তাই রানার্সআপ হওয়ার পর স্যামি জানালেন বড় কোনো তারকা না থাকলেও দলগত ঐক্যের জোরেই তারা এতদূর এসেছেন। এই টিম স্পিরিট ধরে রাখতে চান আগামী আসরেও।

স্যামি বললেন, ”আমাদের দলে বড় কোনো তারকা ছিল না। কিন্তু আমরা নিজেরা পরস্পরের ওপর বিশ্বাস রেখেছিলাম যে, আমরা কিছু অর্জন করতে পারি। আমি সবার মধ্যে শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা তৈরি করতে পেরেছিলাম। এখন আমি আগামী আসরের দিকে তাকিয়ে আছি। আশা করি এই স্কোয়াড নিয়ে এবং আরও কয়েকজনকে যুক্ত করে পরের বছর ফাইনাল খেলব। “

খেলাটাকে প্যাশন হিসেবে নিজের সতীর্থদের মাঝে ছড়িয়ে দিয়েছিলেন স্যামি। তাই জয়-পরাজয়ে মানসিকতার কোনো পরিবর্তন হয়নি। এই উপভোগের মন্ত্র স্যামির দলকে ফাইনালে এনেছে। ব্যাট হাতে জ্বলে উঠে দলকে জয়ের বন্দরে ভিড়িয়েছেন একাধিকবার। ক্যাপ্টেন নক দলের জন্য সবসময়ই ইতিবাচক। এমনটাই বললেন স্যামি, “এমন কিছু সময় এসেছে, যখন আমাকে এগিয়ে এসে দলকে জেতাতে হয়েছে। অধিনায়কের এই ভূমিকা নিঃসন্দেহে দলকে অনেক বেশি আত্মবিশ্বাস যোগায়। “

শেষে স্যামি জানালেন তার বাংলাদেশকে তার ভালোবাসার কথা। স্যামির খুব ভালো লেগেছে বাংলাদেশে খেলতে এসে। এখানকার দর্শক, জনগণ ও ক্রিকেটের প্রতি মানুষের অনুরাগ খুব উপভোগ করেছেন ওয়েস্ট ইন্ডিজকে দুটি বিশ্বকাপ শিরোপা এনে দেওয়া অধিনায়ক স্যামি।

basic-bank

Be the first to comment on "আগামী বিপিএলে শিরোপা জয়ের লক্ষ্য স্যামির"

Leave a comment

Your email address will not be published.


*