শিরোনাম

ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে গেল ঋদ্ধিমান-শামির!

নিউজ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে আর খেলা হচ্ছে না পেসার মোহাম্মদ শামি এবং উইকেটকিপার ঋদ্ধিমান সাহার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরতে আরো কিছুদিন সময় লাগবে এই দুই ক্রিকেটারের।

প্রথম তিন টেস্ট খেললেও ডান হাঁটুর ইনজুরির কারণে চলমান মুম্বাই টেস্টেও খেলতে পারেননি শামি। ইনজুরির থেকে সুস্থ হতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়, কিছুদিন পুরোপুরি বিশ্রামে থাকতে হবে শামিকে। পুরোপুরি সুস্থ হলে ব্যাঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।

শামি প্রথম তিন টেস্ট খেললেও, ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্ট খেলেন ঋদ্ধিমান। বিশাখাপত্তনম টেস্টে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন তিনি। তবে তাকেও আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। ঋদ্ধিমানের পরিবর্তে মোহালি ও মুম্বাই টেস্টে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন পার্থিব প্যাটেল।

basic-bank

Be the first to comment on "ইংল্যান্ড সিরিজ শেষ হয়ে গেল ঋদ্ধিমান-শামির!"

Leave a comment

Your email address will not be published.


*