নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২ এপ্রিল শুরু হবে।
আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সূচি অনুমোদন করে তা প্রকাশ করেছে।
সূচি অনুযায়ী, ১৫ মে এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষে ১৬ থেকে ২৫ মে হবে ব্যবহারিক পরীক্ষা।
এবারও শুরুতে বহুনির্বাচনী (এমসিকিউ) অংশ এবং পরে রচনামূলক অংশের পরীক্ষা হবে। ৩০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষার সময় ৩০ মিনিট এবং ৭০ নম্বরের সৃজনশীল পরীক্ষার সময় আড়াই ঘণ্টা।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ এপ্রিল

Be the first to comment on "এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ এপ্রিল"