নিউজ ডেস্ক : বাংলাদেশ-মায়ানমার সীমান্তে নাফ নদীর তীরে রোহিঙ্গা শিশুর পানিতে ভেসে আসা দেহ সিরিয়ার উদ্বাস্তু আয়লান কুর্দির সেই মর্মান্তিক স্মৃতিই উস্কে দিয়েছে। ২০১৫-তে ভূমধ্যসাগরে ডুবে যাওয়া আয়লানের দেহ ভেসে আসে তুরস্কের উপকূলে।
এবার নাফ নদীর তীরে ভেসে এল ১৬ মাসের রোহিঙ্গা শিশু মহম্মদ শোহায়েতের লাশ। মায়ানমারে হিংসার পরিপ্রেক্ষিতে ঘরবাড়ি ছেড়ে বাংলাদেশে আশ্রয়ের খোঁজে আসছিল ওই শিশুর পরিবার। তার বাবা জাফর আলম কান্নায় ভেঙে পড়েছেন। তিনি বলেছেন, এই ছবি দেখার পর মনে হল আমার মরে যাওয়া উচিত। পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো মানেই নেই।
উল্লেখ্য, দমনপীড়ণের কারণে হাজার হাজার রোহিঙ্গা মায়ানমার ছেড়ে বাংলাদেশে চলে আসছেন। সেখানে হিংসায় অনেক রোহিঙ্গার মৃত্যু হয়েছে বলে অভিযোগ।
মায়ানমার রোহিঙ্গাদের নাগরিক হিসেবে স্বীকার করতে অস্বীকার করেছে। তাদের বক্তব্য, ওরা বাঙালি বা প্রতিবেশী বাংলাদেশ থেকে বেআইনিভাবে অনুপ্রবেশ করেছে। যদিও মায়ানমারে রোহিঙ্গাদের অনেকেই কয়েক প্রজন্ম ধরে বসবাস করছেন।
সূত্র: এবিপি আনন্দ

Be the first to comment on "এবার নাফ নদীর তীরে ভেসে এলো রোহিঙ্গা শিশুর লাশ"