নিউজ ডেস্ক : স্মার্টফোন জগতে যেন আলোড়ন তুলে দিয়েছে ওয়ানপ্লাস নামে প্রতিষ্ঠানটি। তারা কমদামে এমন সব স্মার্টফোন আনছে, যার কোনো তুলনা হয় না।
এ ধারায় সম্প্রতি তারা এনেছে ওয়ানপ্লাস থ্রিটি স্মার্টফোন। এ ফোনটি বিষয়ে ৬ তথ্য জেনে নিন এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া।
১. ওয়ানপ্লাস ৩ স্মার্টফোনের মতোই ওয়ানপ্লাস ৩টি স্মার্টফোন অখণ্ড অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি। আর এটি ব্যবহারও সুবিধাজনক। এর আরামদায়ক কার্ভ ও কোনাগুলো দেহের সঙ্গে বা পকেটে রাখলে কোনো অসুবিধা হয় না। এটি স্যাপিয়ার গ্লাস ব্যবহার করে তৈরি। এতে স্ক্রিনে দাগ হয় না।
২. ওয়ানপ্লাস ৩টি স্মার্টফোনটির দুটি অপশন রয়েছে : ৬৪ জিবি ও ১২৮ জিবি।
৩. ফ্রন্ট ক্যামেরাটিতে মেজর আপগ্রেড করা হয়েছে। এ কারণে ১৬ মেগাপিক্সেল স্টিল ছবি ছাড়াও ৪কে ভিডিও রেকর্ডিং করা সম্ভব।
৪. স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট, ৬ জিবি র্যাম ও ৩৪০০ এমএএইচ ব্যাটারি সংযোজনের ফলে এ স্মার্টফোনটির কার্যক্ষমতা অনেক বেশি।
৫. ৫.৫ ইঞ্চি এইচডি অপটিক অ্যামোলেড ডিসপ্লে থাকার ফলে স্মার্টফোনটি খুবই কার্যকর।
৬. অক্সিজেন অপারেটিং সিস্টেম থাকায় স্মার্টফোনটির ব্যবহারকারীরা নতুন অপারেটিং সিস্টেমের স্বাদ পাবেন। অবশ্য এর ব্যবহারও কঠিন নয়।

Be the first to comment on "ওয়ানপ্লাস ৩টি স্মার্টফোন বিষয়ে ৬ তথ্য জেনে নিন"