শিরোনাম

কল্যাণপুরে জঙ্গি মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জানুয়ারি

নিউজ ডেস্ক : কল্যাণপুরে জঙ্গি আস্তানায় অভিযানে হতাহতের তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম এ দিন ধার্য করেন।

আজ বৃহস্পতিবার আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল। মামলার তদন্তে নিয়োজিত পুলিশের কাউন্টার টেররিজম প্রতিবেদন না দেওয়ায় বিচারক নতুন দিন ধার্য করেন।
মামলার বিবরণে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে জাহাজ বিল্ডিংয়ে গত ২৫ জুলাই রাতভর এবং সকালে অভিযান চালায়। সকালের এক ঘণ্টার মূল অভিযানে নয় জঙ্গি নিহত ও একজন আহত হন। তারা সবাই জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানায় পুলিশ। ঘটনার দুদিন পর মিরপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. শাহ জালাল আলম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় ১০ জনকে আসামি করা হয়। এদের মধ্যে রিগ্যান নামের এক আসামি আটক রয়েছেন।

basic-bank

Be the first to comment on "কল্যাণপুরে জঙ্গি মামলার তদন্ত প্রতিবেদন ১৯ জানুয়ারি"

Leave a comment

Your email address will not be published.


*