নিউজ ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে নবম শ্রেণীর এক ছাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, রোববার সকালে কালকিনি উপজেলার নবগ্রাম ঠাকুরবাড়িতে নীতু মণ্ডল নামের ঐ ছাত্রী স্কুলে যাবার পথে তাকে ছুরিকাঘাত করে ঐ গ্রামেরই এক যুবক। এরপর নীতুর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছোট ভাইয়ের ‘প্রাইভেট টিউটর’ এক যুবককে আটক করেছে পুলিশ। ‘প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে’ ওই যুবক মেয়েটিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনসার উদ্দিন জানান, রোববার সকালে উপজেলার পূর্ব নবগ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত নিতু মণ্ডল (১৬) ওই এলাকার নির্মল মণ্ডলের মেয়ে। স্থানীয় নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল সে। আটক মিলন মণ্ডলও (২০) নবগ্রামের বাসিন্দা। সৈয়দ আবুল হোসেন কলেজের অনার্সের ছাত্র সে।
পরিবারের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নিতুর ছোট ভাই মিলনের কাছে প্রাইভেট পড়ত। সেই সূত্রে নিতুদের বাড়িতে মিলনের নিয়মিত যাতায়াত ছিল।
“প্রাথমিকভাবে জানতে পেরেছি, সম্প্রতি মিলন প্রেমের প্রস্তার দিলে নিতু ‘না’ বলে দেয়। আজ সকালে স্কুলে যাওয়ার সময় নিতুকে ছুরি মারে মিলন।”
আশপাশের লোকজন নিতুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে এলাকাবাসীর সহায়তায় মিলনকে আটক করা হয় বলে আনসার উদ্দিন জানান।
নিতুর বাবা নির্মল মণ্ডল বলেন, “মিলনকে আমি নিজের ছেলের মত দেখতাম। সে এই কাজ করবে আমরা কল্পনাও করতে পারিনি।

Be the first to comment on "প্রাইভেট টিউটরের ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহত"