শিরোনাম

কিডন্যাপ হয়ে যেতে পারেন টেন্ডুলকার!

নিউজ ডেস্ক : যদি শোনেন কিডন্যাপ হয়ে গেছেন শচীন টেন্ডুলকার তাহলে অবাক হবেন না। জেনে রাখুন সেই কিডন্যাপারের নামও।

ডেভিড ক্যামেরন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী। হ্যাঁ, ঠিক শুনেছেন। ভারতের ব্যাটিং কিবদন্তিকে কিডন্যাপ করার কথাই এখন ক্যামেরনের মাথায় ঘুরছে।
অবাক হচ্ছেন বটে। হওয়ারই কথা। অপহরণ করার ইচ্ছে থাকলেও তা কি কেউ প্রকাশ্যে বলে! আসলে ভারতে ইংল্যান্ড দলের বাজে অবস্থা দেখেই টেন্ডুলকারের কথা ভাবতে শুরু করেছেন ক্যামেরন। ভাবছেন, এই দলটিকে কোচিং করানোর জন্য টেন্ডুলকারকে পেলেই তো হয়। তাহলে অপহরণ করাটাই সহজ সমাধান। রাতারাতি সব হয়ে যায়!

ভারতে আগেরবার অ্যালিস্টার কুকের দল টেস্ট সিরিজ জিতে ফিরেছিল। কিন্তু ওবার ৫ ম্যাচের সিরিজের ৩ খেলা শেষে ২-০ তে পিছিয়ে বৃটিশরা। এর মধ্যে ভরসা করার মতো কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে ভূগছেন।

দিল্লিতে হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট চলছে। সেখানে ক্যামেরনের মতো টেন্ডুলকারও আমন্ত্রিত। ওখানেই কথা বলতে গিয়ে ক্যামেরন বেশ রসিকতা করেই বললেন, “যেভাবে টেস্ট সিরিজটা চলছে…তাতে তাকে (টেন্ডুলকার) আমাদের কিডন্যাপ করা দরকার…ট্রেনিংয়ের জন্য।

basic-bank

Be the first to comment on "কিডন্যাপ হয়ে যেতে পারেন টেন্ডুলকার!"

Leave a comment

Your email address will not be published.


*