শিরোনাম

কেরানীগঞ্জে অপহরণের ১ মাস পর মা-মেয়ে উদ্ধার, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক : কেরানীগঞ্জ থেকে অপহরণের ১ মাস পর রাজধানীর নতুন জুরাইন এলাকা থেকে মা-মেয়েকে উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। উদ্ধারকৃতরা হলেন মা রোকসানা বেগম (২৫) ও তার মেয়ে তাজিনুর (১)।

চলতি বছরের ১৬ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বিআরটিএ এলাকা থেকে তাদেরকে অপহরণ করা হয়। এ ঘটনার প্রায় এক মাস পরে আজ রবিবার সকাল ১০টায় তাদেরকে উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত থাকার অপরাধে দু’দফায় পুলিশ ৪জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছে মিজান, আনিসুর, সাজেদা ও আশরাফুল।

মামলার বাদী ফাতেমা বেগম জানান, গত মাসের ১৫ জানুয়ারি তার মেয়ে রোকসানা নাতনী তাজিনুরকে নিয়ে স্বামীর বাড়ি রাজধানীর বনশ্রী থেকে তার বাড়াটে বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বেড়াতে আসে। পরদিন নাতনী তাজিনুর অসুস্থ হয়ে পড়লে মেয়ে রোকসানা ইকুরিয়া এলাকায় মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যান। মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়িতে আসার সময় রোকসানা ও নাতনী তাজিনুর অপহরণের স্বীকার হয়।

এরপর সে মেয়ে ও নাতনীকে না পেয়ে বিভিন্ন এলাকায় ও আত্মীয় স্বজনদের বাড়িতে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে দুইদিন পর তার মোবাইল নাম্বারে অজ্ঞাত দুই ব্যাক্তি ফোন করে তাকে জানান রোকসানা ও তাজিনুর তাদের হেফাজতে রয়েছে। তাদের জিবিত ফেরত চাইলে ৫০ হাজার টাকা দিতে হবে। এ ঘটনার পর সে গত ২৮ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম সোহাগ বলেন, অপহরণের পর অপহৃত রোকসানা বেগমের মা ফাতেমা বেগমের মুঠোফোনে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে ফাতেমা বেগম বাদী হয়ে প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেন। এ ডায়রির সূত্র ধরে গত ১ ফেব্রুয়ারি মোবাইল নাম্বার ট্রেস করে মুক্তিপণ চাওয়া অজ্ঞাত দুই ব্যাক্তি মিজান ও আনিসুরকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের রিমান্ডে এনে ঘটনার বিষয় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানান, তারা শুধু ফোন করে টাকা চেয়েছে কিন্তু ভিকটিম তাদের কাছে নেই তবে সাম্ভাব্য কয়েকটি জায়গার নাম গ্রেপ্তারকৃতরা বলেন। এরপর গত ১৮ ফেব্রুয়ারি এ বিষয়ে থানায় একটি অপহরণ মামলা গ্রহণ করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তি মোতাবেক কয়েক জায়গায় অভিযান চালিয়ে আজ রবিবার রাজধানীর নতুন জুরাইন এলাকার একটি পরিত্যাক্ত বাড়ি থেকে সাজেদা ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে অপহৃত মা রোকসানা ও মেয়ে তাজিনুরকে উদ্ধার করা হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, অপহৃত রোকসানার স্বামীর নাম মোঃ চান মিয়া। তারা রাজধানীর বনশ্রী এলাকায় বসবাস করেন। গত এক মাস আগে মায়ের বাড়িতে বেড়াতে এসে অপহরণে স্বীকার হন। এ ঘটনায় অপহরণ মামলা দায়ের করার পর পরই আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের আটক করে অপহৃতদের উদ্ধার করি।

basic-bank

Be the first to comment on "কেরানীগঞ্জে অপহরণের ১ মাস পর মা-মেয়ে উদ্ধার, গ্রেপ্তার ৪"

Leave a comment

Your email address will not be published.


*