নিউজ ডেস্ক : কোনো ইউথ আইকনকে বিয়ে করতে চান না আলিয়া ভাট। ভাল মানুষ হলেই চলবে। একের পর সিনেমা করে যুবকদের হার্টথ্রব আলিয়া। সেই আলিয়াই কি না সঙ্গী হিসেবে কোনো সেলিব্রিটিকে চান না। তাঁর কথায়, ‘জীবন সঙ্গী হট হোক বা না হোক, তিনি যেন ভাল মানুষ হন। তিনি সুরসিক, দায়িত্বশীল, মিষ্ট স্বভাবের অধিকারী হবেন। আর আমাকে প্রচুর ভালবাসবেন।’ ‘ফিল্ম ফেয়ার’-এর প্রচ্ছদ প্রকাশ অনুষ্ঠানে, এখনই যে তাঁর বিয়ে করার পরিকল্পনা নেই তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন। বলেছেন, ‘জীবন সঙ্গীর কথা ওঠে, আমি আশা করি তিনি কোনো ইউথ আইকন হবেন না। কারণ আমার সন্দেহ আছে আমি তখন যৌবনোচ্ছল থাকব কিনা।’ ‘ডিয়ার জিন্দেগি’তে তাঁর অভিনয়ের প্রশংসা করে শাহরুখ বলেছেন, ‘ও খুবই ভাল অভিনেত্রী’। সেই নিয়ে আলিয়া বলেন, ‘শাহরুখ এমন একজন, যাঁর আমি আজন্ম অনুরাগী। তিনি যখন প্রশংসা করেন, সেটা বড় ব্যাপার।’
সূত্র: আজকাল

Be the first to comment on "কোনো সেলিব্রিটি নয়, সাদাসিধা বর চান আলিয়া"