শিরোনাম

রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন ঐশ্বরিয়া?‌

নিউজ ডেস্ক : রণবীরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে রীতিমতো সোরগোল পড়ে গেছে। শ্বশুর অমিতাভ বচ্চনও নাকি বিষয়টি ভাল চোখে দেখছেন না। কিন্তু এতদিন এই নিয়ে মুখ খোলেননি ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার মুখ খুললেন। যদিও তাঁর মতে ‘‌এ্যায় দিল হ্যায় মুশকিল’‌–এর সাবার থেকে ‘‌ধূম ২’‌-র সুনেহরি অনেক বেশি বোল্ড ছিল। তাই সেই সিদ্ধান্তটা নেয়াও কঠিন ছিল। বললেন, ‘‌ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে একেবারেই স্বচ্ছন্দ ছিলাম না। সে কারণে হলিউডে অনেক ছবির প্রস্তাব এলেও ফিরিয়েছি। তার পর ভাবলাম, দর্শকের কাছে এসব এখন আম ব্যাপার। রোজই টিভিতে দেখছেন তাঁরা। তখন ভাবলাম, এবার আমারও বিষয়টি এক্সপ্লোর করা দরকার। তাই ধুম ২ করতে রাজি হয়ে গেলাম।’‌

সূত্র: আজকাল

basic-bank

Be the first to comment on "রণবীরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কী বললেন ঐশ্বরিয়া?‌"

Leave a comment

Your email address will not be published.


*